
নারায়ণগঞ্জে আওয়ামী লীগের ১৭ নেতাকর্মী গ্রেফতার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও র্যাব সদস্যদের পাশাপাশি সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে।
বুধবার (২৩ জুন) সকাল থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে। জেলার বিভিন্ন স্থানে সেনাবাহিনীর ছয়টি ইউনিট টহল দিয়েছে। বিভিন্ন পয়েন্টে পুলিশ ও র্যাবের চেকপোস্ট বসানো হয়েছে। এ সময় জেলায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
অন্যদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ শহরে নিরাপত্তা মিছিল ও শোডাউন করেছে জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব বলেন, ‘দেশের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টের যেকোনো অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। যারা অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করবে, জনগণ তাদের রাজপথেই জবাব দেবে।’
নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, ‘পুরো নারায়ণগঞ্জেই পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আমাদের সেনাবাহিনী প্রস্তুত রয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
আপনার মতামত লিখুন :