বন্দরের মাহমুদনগরে মাদক বিরোধী অভিযান সুফিকে ১ বছরের কারাদন্ড দিলেন ইউএনও 


Kamrul Islam Sohel প্রকাশের সময় : জুন ১০, ২০২৬, ১০:০৭ অপরাহ্ন / ১০০০
বন্দরের মাহমুদনগরে মাদক বিরোধী অভিযান সুফিকে ১ বছরের কারাদন্ড দিলেন ইউএনও 

বন্দরের মাহমুদনগরে মাদক বিরোধী অভিযান সুফিকে ১ বছরের কারাদন্ড দিলেন ইউএনও

 

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মাহমুদনগর এলাকায় মাদকের আস্তানায় ঝটিকা অভিযান চালিয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী সুফিকে গ্রেফতার করেছে পুলিশ। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অপরাধীকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড এবং নগদ অর্থদন্ড প্রদান করা হয়েছে।

বুধবার (১০ জুন) বিকেলে পরিচালিত এই সফল অভিযানের পর স্থানীয় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বন্দর থানার সেকেন্ড অফিসার এসআই মনির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে মাহমুদনগর এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে চিহ্নিত মাদক কারবারি সুফিকে ৫ পিছ ইয়াবা সহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পরপরই বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবানী সরকার ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় গ্রেফতারকৃত সুফি নিজের অপরাধ স্বীকার করলে বিজ্ঞ বিচারক তাকে ১ বছরের বিনাশ্রম কারাদ- এবং নির্দিষ্ট অংকের অর্থদ- প্রদানের রায় ঘোষণা করেন। রায়ের পর সাজাপ্রাপ্ত আসামীকে পুলিশি পাহারায় জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের কারবার চালিয়ে আসছিল সুফি, যা নিয়ে অতিষ্ঠ ছিল এলাকাবাসী। অবশেষে সে সাজাপ্রাপ্ত হওয়ায় মাহমুদনগরবাসীর মধ্যে আনন্দ ও স্বস্তি লক্ষ্য করা গেছে। স্থানীয় বাসিন্দারা এসআই মনির হোসেন ও ইউএনও শিবানী সরকারের এই সাহসী ও ত্বরিত পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।

এ বিষয়ে প্রশাসন জানিয়েছে, বন্দর উপজেলাকে মাদকমুক্ত করতে এ ধরণের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।