
সিদ্ধিরগঞ্জে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেল আনুমানিক সাড়ে ৪ টায় সিদ্ধিরগঞ্জের এসও রোড এলাকায় সাবেক কাউন্সিলর সিরাজ মন্ডলের ভাড়া বাসায় ঘটনাটি ঘটে। অভিযুক্ত যুবকের নাম হিমেল (২১), এসও রোড এলাকার সালাউদ্দিনের ছেলে।ভুক্তভোগী শিশুটির মা জানায়, অভিযুক্ত হিমেল ও তারা এসও রোড এলাকার সিরাজ মন্ডলের বাড়িতে পাশাপাশি ফ্ল্যাটে ভাড়া থাকে, হিমেল একজন মাদকাসক্ত।
বুধবার (১০ জুন) বিকেল আনুমানিক সাড়ে ৪ টার দিকে আমার মেয়েকে হিমেল জোর পূর্বক তার বাসায় নিয়ে যায় এবং ধর্ষণের চেষ্টা করে। এসময় আমার মেয়ে চিৎকার দিলে আমি দ্রুত সেখানে যাই। তখন আমি আমার মেয়েকে উদ্ধার করে নিয়ে আসি এবং বাহির থেকে দরজা আটকে দেই। পরে আমি আশেপাশের লোকজনদের খবর দেই। আমার ডাক চিৎকারে স্থানীয়রা জরো হতে থাকে। পরে ৯৯৯ এ কল করে ঘটনাটি পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে যায়।
এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখে জনতা বাড়িটি ঘেরাও করে রেখেছে। এসময় উত্তেজিত জনতার কারনে অভিযুক্তকে পুলিশের হেফাজতে নিতে বেগ পেতে হয়। পরে স্থানীয়দের সহায়তায় অভিযুক্তকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়।এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক তদন্ত মিজানুর রহমান জানান, আমরা জাতীয় জরুরী পরিসেবা ৯৯৯ এ ঘটনার খবর জানতে পেরে প্রথমে সেখানে পুলিশের একটি দল পাঠাই। উত্তেজিত জনতার রোষানল থাকায় প্রথমে অভিযুক্তকে আটক করতে সমস্যা হচ্ছিল। পরে আমিসহ থানা থেকে অতিরিক্ত ফোর্স গিয়ে অভিযুক্ত হিমেলকে আটক করে থানায় নিয়ে আসি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মতামত লিখুন :