ফতুল্লায় আওয়ামী লীগ জসিম কন্ট্রাকটর গ্রেফতার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : জুন ২৩, ২০২৬, ৫:০৭ অপরাহ্ন / ১০০০
ফতুল্লায় আওয়ামী লীগ জসিম কন্ট্রাকটর গ্রেফতার

ফতুল্লায় আওয়ামী লীগ জসিম কন্ট্রাকটর গ্রেফতার

 

 

২৩ জুন আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপীসহ নারায়ণগঞ্জের পুলিশের নাশকতা বিরোধী অভিযানে ফতুল্লা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার হয়েছেন ফতুল্লা ইউনিয়ন ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা হাজী মোঃ জসিমউদ্দিন ওরফে জসিম কন্ট্রাকটর। সোমবার ২২ জুন বিকেলে ফতুল্লা মডেল থানা পুলিশ কোতালেরবাগ এলাকা হতে জসিম কন্ট্রাকটরকে গ্রেফতার করে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, ২৪’র ছাত্র-জনতার আন্দোলন দমাতে সাবেক সাংসদ শামীম ওসমানের নির্দেশে ফতুল্লার শিবু মার্কেট এলাকায় আন্দোলনরত শিক্ষার্থী ও সাধারন মানুষের উপর নির্বিচারে হামলা চালায় জসিম কন্ট্রাকটরসহ তার সঙ্গীয়রা। সেই ঘটনায় ৫ আগষ্ট পরবর্তী ফতুল্লা মডেল থানা একাধিক বৈষম্যবিরোধী আন্দোলনে হতাহতের পরিবারের পক্ষে মামলা হয়।

বৈষম্যবিরোধী কয়েকটি মামলায় আসামী হলেন আওয়ামীলীগ নেতা হাজী মোঃ জসিমউদ্দিন ওরফে জসিম কন্ট্রাকটর।

মঙ্গলবার দুপুরে ফতুল্লা মডেল থানা পুলিশ গ্রেফতারকৃত আওয়ামীলীগ নেতা হাজী মোঃ জসিমউদ্দিন ওরফে জসিম কন্ট্রাকটরসহ অন্যান্য আসামীদেরকে আদালতে প্রেরন করেছে।