ফতুল্লায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : অগাস্ট ৪, ২০২৬, ২:৩০ অপরাহ্ন / ১০০০
ফতুল্লায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

ফতুল্লায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

 

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১০ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

 

সোমবার (৩ আগস্ট) ফতুল্লা মডেল থানা পুলিশের একটি চৌকস আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত আসামি মনির হোসেন (৩৮)-কে গ্রেফতার করে।

 

তিনি ফতুল্লা থানার রঘুনাথপুর এলাকার নেকবর মাতবর রোডের বাসিন্দা এবং তার বাবার নাম নুর ইসলাম।

 

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলম-এর তত্ত্বাবধানে এএসআই (নিরস্ত্র)-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়।

 

তার বিরুদ্ধে আদালতের দেওয়া ১০ বছরের সাজা পরোয়ানা কার্যকর ছিল এবং দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।

 

গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মনির হোসেনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

 

ফতুল্লা মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম জানান, আদালতের সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।