বন্দরে আজমেরী ওসমানের নির্দেশে নিষিদ্ধ সংগঠন যুবলীগের বিক্ষোভ মিছিল


Kamrul Islam Sohel প্রকাশের সময় : অগাস্ট ১২, ২০২৬, ৮:০৯ অপরাহ্ন / ১০০০
বন্দরে আজমেরী ওসমানের নির্দেশে নিষিদ্ধ সংগঠন যুবলীগের বিক্ষোভ মিছিল

বন্দরে আজমেরী ওসমানের নির্দেশে নিষিদ্ধ সংগঠন যুবলীগের বিক্ষোভ মিছিল

 

‎বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

‎বুধবার (১২ জুলাই) বিকেলে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের মাধবপাশা এলাকায় এই কর্মসূচি পালিত হয়।

‎সূত্রে জানা গেছে, বিতর্কিত রাজনৈতিক ব্যক্তিত্ব আজমেরী ওসমানের প্রত্যক্ষ নির্দেশে স্থানীয় যুবলীগের নেতাকর্মীরা সংগঠিত হয়ে এই বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি মাধবপাশা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

‎নিষিদ্ধ সংগঠনের এই ঝটিকা মিছিলে এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

‎স্থানীয় একাধিক প্রত্যক্ষদর্শী জানান, বন্দর উপজেলা ও কলাগাছিয়া ইউনিয়ন যুবলীগের অনুসারীরা সংগঠিত হয়ে এই মিছিলে অংশ নেন।

‎ঘটনার খবর পেয়ে ওই এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল বাড়ানো হয়েছে এবং গ্রেপ্তারে অভিযান চললাম রয়েছে।