বন্দরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় গ্রেপ্তার-২


Kamrul Islam Sohel প্রকাশের সময় : অগাস্ট ১৪, ২০২৬, ৩:২০ অপরাহ্ন / ১০০০
বন্দরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় গ্রেপ্তার-২

বন্দরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় গ্রেপ্তার-২

 

নারায়ণগঞ্জের বন্দরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলা ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ২ যুবলীগকর্মীকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।

 

শুক্রবার (১৪ আগস্ট) সকালে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ জানায়, সকাল ৭টা ৩৫ মিনিটে বন্দর থানাধীন ফুলহর এলাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় মো. আমজাদ হোসেন (৪৫)কে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, তিনি মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের বন্দর থানা সাংগঠনিক সম্পাদক ও বর্তমানে যুবলীগের নেতা হিসেবে পরিচিত।

 

অন্যদিকে সকাল সাড়ে ১০টার দিকে ফরাজীকান্দা বাজার এলাকা থেকে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি মো. সুজন মীর (৩৮)কে গ্রেপ্তার করা হয়। পুলিশ তাকে যুবলীগের সক্রিয় নেতা হিসেবে উল্লেখ করেছে।

 

বন্দর থানা অফিসার ইনচার্জ (ওসি)মো:জামাল উদ্দিন , গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।