এমপি আবুল কালাম খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত, আলহাজ্ব সোহাগের অভিনন্দন


Kamrul Islam Sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ৮, ২০২৬, ১:১৫ পূর্বাহ্ন / ১০০০
এমপি আবুল কালাম খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত, আলহাজ্ব সোহাগের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক:

​নারায়ণগঞ্জ-৫ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আবুল কালাম জাতীয় সংসদের ‘খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’-র সম্মানিত সদস্য নির্বাচিত হয়েছেন। তাঁর এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রাপ্তিতে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন এবং নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির সুযোগ্য সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী নেতা আলহাজ্ব মোহাম্মদ সোহাগ।

​এক বিশেষ শুভেচ্ছা বার্তায় আলহাজ্ব মোহাম্মদ সোহাগ বলেন, “নারায়ণগঞ্জের মাটি ও মানুষের প্রিয় নেতা জনাব আবুল কালাম এমপি মহোদয়কে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত করায় আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তাঁর মতো প্রজ্ঞাবান, সৎ ও দূরদর্শী জনপ্রতিনিধি এই দায়িত্ব পাওয়ায় দেশের খাদ্য খাত ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও সুসংহত হবে বলে আমার দৃঢ় বিশ্বাস।”

​পরিশেষে, আলহাজ্ব মোহাম্মদ সোহাগ জনাব আবুল কালাম সাহেবের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও আগামী দিনগুলোর সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন। একইসাথে এমন একটি সময়োপযোগী ও সঠিক সিদ্ধান্তের জন্য তিনি মাননীয় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।