
বন্দর পুলিশের অভিযানে ৩ জন গ্রেফতার
বন্দর থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে পূর্বের মামলার রুজুকৃত মামলায় ১জন, গ্রেফাতারী পরোয়ানা মূলে ১ জন, ১জন মাদকসেবীসহ ৩ জনকে গ্রেফতার করে।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান মহোদয়ের দিক-নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার “খ” সার্কেল দীপংকর ঘোষের প্রত্যক্ষ নেতৃত্বে এবং বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ জামাল উদ্দিন এর অংশগ্রহনে মাদক, কিশোর গ্যাং, ছিনতাইকারী ও অবৈধ অস্ত্র উদ্ধার সংক্রান্তে এক বিশেষ অভিযান পরিচালিত হয়।
মাদকদ্রব্য অধিদপ্তর কর্তৃক ইং ২২ সেপ্টেম্বর, ২০২৬,তারিখ ১৪:১৫ ঘটিকা হইতে ১৫:০০ ঘটিকা সময় বন্দর থানাধীন আন্দিরপাড় হেদায়েতপাড়া এলাকাস্থ মোঃ কবির এর বসতবাড়ির সামনে রাস্তার উপর হতে বন্দর থানার ,এফআইআর নং-৫৪, তারিখ- ২২ সেপ্টেম্বর, ২০২৬; জি আর নং-৪২৯, তারিখ- ২২ সেপ্টেম্বর, ২০২৬; সময়- ১৯:১০ ঘটিকা ধারা- ৩৬(১) সারণির ১০(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; এর আসামী ১। মো: আবু রায়হান (২৩), পিতা- মো: দুলাল, মাতার নাম: বিনা বেগমগ্রাম- চানপুর (মদনপুর) , উপজেলা/থানা- বন্দর, জেলা -নারায়ণগঞ্জকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন। পরোয়ানা মূলে ২। মোঃ মিঠু মিয়া(), পিতা- মোঃ রেজাউল করিম, স্থায়ী: (আমনি আবাসিক এলাকা) , উপজেলা/থানা- বন্দর, জেলা -নারায়ণগঞ্জ’কে গ্রেফতার করা হয়। ইং ২৩/০৯/২০২৬ খ্রি. রাতের বেলা বন্দর থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক সেবনরত অবস্থায় ০১ (এক) জন মাদকসেবীদের‘কে গ্রেফতার করা হয়। সর্বমোট ০৩ (তিন) জন আসামীদের‘কে গ্রেফতার পূর্বক আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকসহ যেকোন অপরাধ দমনে বন্দর থানা পুলিশের অভিযান অব্যাহত আছে।
আপনার মতামত লিখুন :