সোনারগাঁয়ে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৪, ২০২৬, ৩:১২ অপরাহ্ন / ১০০০
সোনারগাঁয়ে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সোনারগাঁয়ে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান মহোদয়ের নির্দেশনায় সোনারগাঁও থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

 

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ জনাব মহম্মদ আব্দুল বারিক, পিপিএম এর তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর(নিরস্ত্র) শেখ পারভেজ বিন কামাল চৌধুরীর নেতৃত্বে পরিচালিত অভিযানে বুধবার ২৩ ( ২৩ সেপ্টেম্বর) সেপ্টেম্বর .সন্ধ্যা ৭.৩০ ঘটিকার সময় সোনারগাঁও থানাধীন সনমান্দী ইউনিয়নের ফতেপুর সাকিনস্থ জনৈক আলমগীর হোসেন (৩৮) এর আনিকা সাইকেল স্টোর এর সামনে পাকা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী ১। মোঃ সানী (৩০), পিতা-মোঃ লোকমান বেপারী, মাতা-মৃত তহুরা, সাং-মনোহোর কান্দী (বিষ্ণপুরা), থানা-চাঁদপুর সদর, জেলা-চাঁদপুরকে ০৬ (ছয়) কেজি মাদকদ্রব্য গাঁজা সহ গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।