বন্দরে ইয়াবাসহ মাদক কারবারি মাইনুদ্দিন গ্রেপ্তার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : ডিসেম্বর ১৮, ২০২৫, ৮:৫০ অপরাহ্ন / ১০০০
বন্দরে ইয়াবাসহ মাদক কারবারি মাইনুদ্দিন গ্রেপ্তার

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
বন্দরে ১২ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাইনুদ্দিন (৫০) নামে এক ইয়াবা কারবারিকে গ্রেপ্তার করেছে ধামগড় ফাঁড়ি পুলিশ। ধৃত মাদক ব্যবসায়ী মাইনুদ্দিন বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের জাঙ্গাল এলাকার মৃত সিদ্দিক মিয়ার ছেলে। ইয়াবা উদ্ধারের ঘটনায় ধামগড় ফাঁড়ি উপ পরিদর্শক মোঃ আবু ছাইম বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ১৮(১২)২৫। ধৃত মাদক ব্যবসায়ী মাইনুদ্দিনকে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে উল্লেখিত মাদক মামলায় আদালতে প্রেরণ করা হয়। এর আগে গত বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় বন্দর উপজেলার আন্দিরপাড় এলাকায় অভিযান চালিয়ে ওই ইয়াবা কারবারিকে গ্রেপ্তার করা হয়।
ধামগড় ফাঁড়ি পুলিশ জানিয়েছে, ধৃত মাদক ব্যবসায়ী দীর্ঘ দিন ধরে জাঙ্গাল, আন্দিরপাড়সহ বিভিন্ন এলাকায় অবাধে ইয়াবা বিক্রি করে আসছিল।