সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : জুন ৬, ২০২৬, ৫:০৩ অপরাহ্ন / ১০০০
সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

 

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হক এর তত্ত্বাবধানে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এই বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের জীবন (৩৪), পিতা- ইউসুফ আলী, মাতা- নুরুন্নাহার, সাং-কমদতলী, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ, যুবলীগ ক্যাডার ৭নং ওয়ার্ড, সিদ্ধিরগঞ্জ থানা, নারায়ণগঞ্জ; মোঃ আলম, পিতা-আক্কাছ আলী, সাং- সুমিলপাড়া, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সক্রিয় কর্মী; মোঃ সোহেল (৪৪), পিতা- মোঃ রওশন আলী, সাং- সুমিলপাড়া, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সক্রিয় কর্মী; আয়নাল মিয়া (৪৫), পিতা- মৃত আঃ মান্নান, সাং- পূর্ব এনায়েতনগর, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ, যুগ্ম সাধারণ সম্পাদক ৮নং ওয়ার্ড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ এবং জাহাঙ্গীর আলম বিদ্যুৎ (৩৫), পিতা- জানে আলম, সাং-পূর্ব এনায়েতনগর, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ, যুবলীগ সদস্য, ৮নং ওয়ার্ড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জদেরকে গ্রেফতার করা হয়।

ধৃত আসামিদের সন্ত্রাস বিরোধী আইনের মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।