সিদ্ধিরগঞ্জে বৈষম্য বিরোধী মামলার আসামি ৫ জন গ্রেপ্তার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : জুন ৯, ২০২৬, ৪:৫৪ অপরাহ্ন / ১০০০
সিদ্ধিরগঞ্জে বৈষম্য বিরোধী মামলার আসামি ৫ জন গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে বৈষম্য বিরোধী মামলার আসামি ৫ জন গ্রেপ্তার

 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা করে চুরির মামলার ২ জন, বৈষম্যবিরোধী মামলার ১ জন এবং জিআর ও সিআর ওয়ারেন্টভুক্ত ২ জনসহ মোট ৫ আসামিকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

মঙ্গলবার (৯ জুন) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনা এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের প্রত্যক্ষ নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চুরির মামলার আসামি অন্তর (২৫) ও মোহাম্মদ রাজন (২০), বৈষম্যবিরোধী মামলার আসামি মো. রাজু (৩৬) এবং জিআর ও সিআর ওয়ারেন্টভুক্ত আসামি সেন্টু মিয়া (৪৫) ও মো. হোসেনকে গ্রেপ্তার করে।

ওসি এমদাদুল হক জানান গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।