ফতুল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : জুলাই ২৮, ২০২৬, ২:৩২ অপরাহ্ন / ১০০০
ফতুল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফতুল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

 

মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে ফতুল্লা থানাধীন পশ্চিম দেলপাড়া এলাকার খালপাড় জামে মসজিদের সামনে ফাঁকা স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

 

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মিরাজ হোসেনের নেতৃত্বে একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে।

 

এ সময় মো. দিদার হোসেন (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি ফতুল্লার নয়ামাটি (জুস ফ্যাক্টরির পাশে) এলাকার বাসিন্দা। তার কাছ থেকে ৫০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।

 

পুলিশের দাবি, গ্রেফতারকৃত আসামীর পিসিপিআর যাচাইয়ে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।