দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে নারায়নগঞ্জের ৬ জনের মৃত্যু


Kamrul Islam Sohel প্রকাশের সময় : জুলাই ২৮, ২০২৬, ৩:১৮ অপরাহ্ন / ১০০০
দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে নারায়নগঞ্জের ৬ জনের মৃত্যু

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে নারায়নগঞ্জের ৬ জনের মৃত্যু

 

 

দক্ষিণ আফ্রিকায় একটি দোকানে আগুন লেগে ছয় বাংলাদেশির মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন ১ জন। আজ মঙ্গলবার সকালে (বাংলাদেশ সময়) ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউনেএ ঘটনা ঘটে।

 

নিহতদের সবার বাড়ি নারায়ণগঞ্জে। তাদের মধ্যে ৫ জন সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের ও ১ জন আলিরটেক ইউনিয়নের।

 

বিষয়টি নিশ্চিত করেছেন দোকানের মালিক রওশন আলী। তিনি বর্তমানে বাংলাদেশে আছেন। তিনি জেলার সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের কুড়েরপাড় এলাকার ৪নং ওয়ার্ডের মেম্বার।

 

রওশন আলী বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকায় আমার দোকানে আগুন লেগেছে। তখন দোকানে ৭ জন ছিলেন। ৬ জন স্পট ডেড। সবাই দোকানের কর্মচারী। তবে তাদের নাম আমার মনে নেই। ভিডিওকলে দেখেছি। আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে কি না নিশ্চিত হতে পারিনি। এখনো আগুন জ্বলছে।’

 

রওশন আলীর ভাষ্য, আমরা সবাই শোকাহত। বিস্তারিত জানার চেষ্টা করছি।