ফতুল্লায় শাহ সিমেন্টের কাভার্ড ভ্যান চাপায় মাদ্রাসা ছাত্র নিহত


Kamrul Islam Sohel প্রকাশের সময় : জুলাই ২৮, ২০২৬, ৩:৪২ অপরাহ্ন / ১০০০
ফতুল্লায় শাহ সিমেন্টের কাভার্ড ভ্যান চাপায় মাদ্রাসা ছাত্র নিহত

ফতুল্লায় শাহ সিমেন্টের কাভার্ড ভ্যান চাপায় মাদ্রাসা ছাত্র নিহত

 

 

নারায়ণগঞ্জের বক্তাবলী ফেরিঘাট এলাকায় একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে।

 

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

 

নিহত কিশোর স্থানীয় আখের রস বিক্রেতা আবুল হাসেম মিয়ার বড় ছেলে বলে জানা গেছে। সে একটি মাদ্রাসার শিক্ষার্থীও ছিল।

 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, শাহ সিমেন্টের একটি কাভার্ড ভ্যান ফেরিতে ওঠার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় আশপাশে থাকা লোকজন ছত্রভঙ্গ হয়ে পড়লেও দুর্ভাগ্যজনকভাবে ওই কিশোর গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।

 

দুর্ঘটনার পরপরই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং বিপুল সংখ্যক লোকজন ঘটনাস্থলে জড়ো হয়। তবে ভারী যানবাহনটি দ্রুত সরানো সম্ভব না হওয়ায় নিহতের মরদেহ দীর্ঘ সময় গাড়ির নিচেই আটকে ছিল বলে স্থানীয়রা জানান।

 

ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এনেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

 

এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

 

উল্লেখ্য সিমেন্টের এই কাভার্ড ভ্যান দীর্ঘদিন যাবত নারায়ণগঞ্জের বাইরে বিভিন্ন সড়কে মহাসড়কে দুর্ঘটনা ঘটিয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের অসাধু চক্রকে নিয়মিত মাসআলা দিয়ে রক্ষা পেয়ে যাচ্ছে। ফলে তাদের বেপরোয়া গতি কোনভাবে নিয়ন্ত্রণ করা যায় না।