বন্দরে দুই ডাকাত গ্রেফতার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : জুলাই ২৯, ২০২৬, ৯:৫০ অপরাহ্ন / ১০০০
বন্দরে দুই ডাকাত গ্রেফতার

বন্দরে দুই ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জের বন্দরে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং বন্দর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিনের নেতৃত্বে পরিচালিত এক বিশেষ অভিযানে দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

 

‎মঙ্গলবার (২৮ জুলাই) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর কেন্দ্রীয় মসজিদ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। অভিযান পরিচালনা করেন পুলিশ পরিদর্শক মো. আনিসুর রহমান শিবলী ও তার সঙ্গীয় ফোর্স।

‎গ্রেফতার ব্যক্তিরা হলেন—রুবেল মিয়া (৩০) নেহাল সরদারবাগ এলাকার বাসিন্দা। মাজহারুল ইসলাম (৩২) ফুলহর এলাকার বাসিন্দা।

 

‎বন্দর থানার ওসি মো. জামাল উদ্দিন জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আগে থেকেই একাধিক মামলা রয়েছে। তদন্তে প্রাপ্ত তথ্য-উপাত্ত ও অনুসন্ধানের ভিত্তিতে গত বছরের ডিসেম্বর মাসে মদনপুর এলাকায় সংঘটিত একটি ডাকাতির ঘটনায় তাদের সরাসরি সম্পৃক্ততার সন্দেহ পাওয়া গেছে।

‎গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।