
আইন কলেজের এডহক কমিটির সভাপতি হলেন এড.আনোয়ার প্রধান
নারায়ণগঞ্জ আইন কলেজের ৫ সদস্যের এডহক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হয়েছেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট এইচএম আনোয়ার প্রধান। বুধবার (২৯ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) মো. আব্দুল হাই সিদ্দিক সরকার সই করা কলেজের অধ্যক্ষ বরাবর প্রেরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। কমিটিতে বিদ্যোৎসাহী সদস্য হয়েছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট শেখ আনজুম আহমেদ রিফাত।
চিঠিতে বলা হয়, এডহক কমিটির মেয়াদ পত্র ইস্যুর তারিখ থেকে অনূর্ধ্ব ৬ মাস। এ সময়ের মধ্যে নিয়মিত গভর্নিং বডি গঠনের কার্যক্রম অবশ্যই সম্পন্ন করতে হবে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডি গঠন সংক্রান্ত অধিভুক্ত কলেজ শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের গভর্নিং বডি (সংশোধিত) সংবিধি ২০১৯ এর ৭নং ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ভাইস-চ্যান্সেলর (ভিসি) এ মনোনয়ন যে কোন সময় প্রত্যাহারের ক্ষমতা সংরক্ষণ করেন।
তাছাড়া পদাধিকার বলে কলেজের অধ্যক্ষ সদস্য সচিব করা হয়েছে। বাকি ৩ জনের মধ্যে একজন বিদ্যোৎসাহী সদস্য এবং দুইজন সদস্য হিসেবে কমিটিতে রয়েছে।
আপনার মতামত লিখুন :