সিদ্ধিরগঞ্জে মাদকসহ বিভিন্ন অপরাধে ১৪ জন আটক


Kamrul Islam Sohel প্রকাশের সময় : জুলাই ২৯, ২০২৬, ৯:৫৩ অপরাহ্ন / ১০০০
সিদ্ধিরগঞ্জে মাদকসহ বিভিন্ন অপরাধে ১৪ জন আটক

সিদ্ধিরগঞ্জে মাদকসহ বিভিন্ন অপরাধে ১৪ জন আটক

 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১১৫ পুরিয়া হেরোইন, ১০৫টি ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজাসহ ৮ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

 

একই সঙ্গে সিআর ওয়ারেন্টভুক্ত ১ জন, নারী ও শিশু নির্যাতন মামলার ১ জন আসামি এবং অন্যান্য অপরাধে জড়িত আরও ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

সব মিলিয়ে ১৪ জনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

 

বুধবার (২৯ জুলাই) সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে এসব আসামিকে গ্রেফতার করা হয়।

 

সিদ্ধিরগঞ্জ থানার ওসি এমদাদুল হক জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর সার্বিক দিকনির্দেশনা এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের প্রত্যক্ষ নেতৃত্বে বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ আটজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। অভিযানে গ্রেফতারদের কাছ থেকে ১১৫ পুরিয়া হেরোইন, ১০৫টি ইয়াবা ট্যাবলেট এবং ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এছাড়া সিআর ওয়ারেন্টভুক্ত ১ জন, নারী ও শিশু নির্যাতন মামলার ১ জন আসামি এবং অন্যান্য অপরাধে জড়িত আরও ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

 

গ্রেফতারকৃত সকল আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।