নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলী


Kamrul Islam Sohel প্রকাশের সময় : অগাস্ট ১২, ২০২৬, ৬:১৪ অপরাহ্ন / ১০০০
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলী

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলী

 

মাত্র সাড়ে আট মাসের মাথায় বদলি করা হচ্ছে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকে।

 

আজ মঙ্গলবার (১২ আগস্ট) তাঁকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব তৌফিক আহমেদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

 

মাত্র কয়েক মাসের নারায়ণগঞ্জে চাকরি কালীন সময়ে পুলিশে কুমিল্লা সিন্ডিকেট হিসেবে পরিচিতি লাভ করেন মিজানুর রহমান মুন্সী।

 

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২০২৫ সালের নভেম্বরে দেশের ৬৪ জেলার পুলিশ সুপার নিয়োগে লটারির ব্যবস্থা নেওয়া হয়েছিল।

 

সেই প্রক্রিয়ায় নারায়ণগঞ্জের দায়িত্ব পান মিজানুর রহমান মুন্সী। এর আগে তিনি পঞ্চগড়ের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।

 

২৯ নভেম্বর ২০২৫ তিনি নারায়ণগঞ্জের এসপি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।