আখাউড়ার খরমপুর দরবার শরীফে আলহাজ মোহাম্মদ সোহাগ


Kamrul Islam Sohel প্রকাশের সময় : অগাস্ট ১৩, ২০২৬, ২:৩৩ অপরাহ্ন / ১০০০
আখাউড়ার খরমপুর দরবার শরীফে আলহাজ মোহাম্মদ সোহাগ

আখাউড়ার খরমপুর দরবার শরীফে আলহাজ মোহাম্মদ সোহাগ

 

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার খরমপুর দরবার শরীফে প্রখ্যাত আউলিয়া হযরত শাহ্ ছৈয়দ আহাম্মদ গেছুদারাজ (রহ.)-এর ওরস মোবারক উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নিয়েছেন দারুল ইশক্ হুসাইনিয়া খানকা শরীফের প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ মোহাম্মদ সোহাগ। বৃহস্প‌তিবার (১৩ আগষ্ট) সকালে তিন পুত্রকে সঙ্গে নিয়ে তিনি এ আয়োজনে অংশ নেন।

 

সকাল ৭টায় অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে আমানুল্লাহ মস্তান সাহেবের পক্ষ থেকে এবং নারায়ণগঞ্জের আশেকান-জাকেরানদের পক্ষ থেকেও অনেকে অংশ নেন। তাঁদের মধ্যে হোসাইন মোহাম্মদ কোরবান মস্তানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

 

এ সময় আলহাজ মোহাম্মদ সোহাগ বলেন, ‘আল্লাহর ওলির দরবারে বেয়াদবি করা যাবে না। এখানে আদব ও ভক্তির সঙ্গে জিয়ারত করতে হবে।’

 

তিনি বলেন, ‘জিয়ারতকারী সবাইকে আল্লাহ পাক দয়া ও রহমতের নজরে রাখুন। হযরত শাহ্ ছৈয়দ আহাম্মদ গেছুদারাজ (রহ.)-এর উসিলায় আল্লাহ পাক যেন সবার মনের আশা পূরণ করেন—এটাই আমাদের দোয়া।’

 

মোহাম্মদ সোহাগ আরও বলেন, ওরসের শুরু থেকে শেষ পর্যন্ত যেন সুন্দরভাবে সম্পন্ন হয় এবং দেশের বিভিন্ন স্থান থেকে আগত আশেকান-জাকেরানরা যেন নিরাপদে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারেন, সে জন্য তাঁরা দোয়া করছেন।

 

১০ আগস্ট থেকে শুরু হওয়া খরমপুর দরবার শরীফের ওরস আগামী ১৬ আগস্ট পর্যন্ত চলবে। আগামী ১৪ আগস্ট আখেরি মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।