সিদ্ধিরগঞ্জে স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : অগাস্ট ১৩, ২০২৬, ২:৩৪ অপরাহ্ন / ১০০০
সিদ্ধিরগঞ্জে স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার

 

 

‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পারিবারিক কলহের জেরে স্বামীর পেট ও হাতে ছুরিকাঘাতের পর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে স্ত্রী সাবিকুনাহার মীমকে গ্রেপ্তার করেছে পুলিশ। ‎বুধবার (১২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সানারপাড় এলাকার শাহ আলম মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর মোহাম্মদপুরে একটি হাসপাতালে ভর্তি করা হয়। ‎এ ঘটনায় আহতের বড় বোন শাহনাজ (৪০) সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত স্ত্রী সাবিকুনাহার মীম (২৮)। তিনি নিমাইকাশারী এলাকার একটি পোশাক কারখানায় চাকরি করেন। তার স্বামী জহিরুল ইসলাম (৩২) সানারপাড় এলাকায় দই-চিড়ার ব্যবসা করেন। তাদের দুই সন্তান রয়েছে।

‎অভিযোগে বলা হয়, প্রায় তিন বছর ধরে পারিবারিক ও ব্যক্তিগত বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে পরিবারের পক্ষ থেকে একাধিকবার মীমাংসার চেষ্টা করা হয়।

‎অভিযোগকারী জানান, বুধবার সন্ধ্যায় বাসার ভেতরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার একপর্যায়ে মীম ধারালো ছুরি দিয়ে জহিরুলের পেটের ডান পাশে ও ডান হাতের তালুতে আঘাত করেন। পরে তার পরনের লুঙ্গি খুলে গোপনাঙ্গের গোড়ায় আঘাত করে গুরুতর জখম করার অভিযোগ করা হয়েছে। এ সময় জহিরুল চিৎকার করলে তাকে হত্যার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

‎পরে আহত জহিরুল বাসা থেকে বেরিয়ে পথচারীদের সহায়তায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য মোহাম্মদপুরের আল-মানার হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

‎সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, ঘটনার পরপরই অভিযুক্ত স্ত্রী সাবিকুনাহার মীমকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর বোন বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানা একটি মামলা করেছেন।