রূপগঞ্জে ট্রাক চাপায় কলেজ শিক্ষার্থী নিহত


Kamrul Islam Sohel প্রকাশের সময় : অগাস্ট ১৩, ২০২৬, ৬:৪৮ অপরাহ্ন / ১০০০
রূপগঞ্জে ট্রাক চাপায় কলেজ শিক্ষার্থী নিহত

রূপগঞ্জে ট্রাক চাপায় কলেজ শিক্ষার্থী নিহত

 

 

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাক চাপায় মুয়াজ (২৩) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে।

 

বৃহস্পতিবার(১৩ আগষ্ট) দুপুর ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার তারাব পৌরসভার বিশ্বরোড এলাকায় এ ঘটনা ঘটে।

 

 

 

নিহত মাহমুদুল হাসান মুয়াজ খিলগাঁও গোড়ান এলাকার মাসুম আহমেদের ছেলে। মুয়াজ নরসিংদী সরকারী কলেজের অনার্স ম্যানেজমেন্ট বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী।

 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে মোটরসাইকেলে করে নরসিংদী কলেজে যাওয়ার সময় তারাব বিশ্বরোড এলাকায় পৌছালে পিছন দিক থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে থাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

নিহত মুয়াজের পরিবার থেকে কোন ধরনের আইনগত ব্যবস্থা নেয়া হবে না জানিয়ে নিহতের পিতা মাসুম আহমেদ মুয়াজের মরদেহ বাড়ির উদ্দেশ্যে নিয়ে যায়।