ফতুল্লায় বৈষম্যবিরোধী মামলায় যুবলীগ নেতা শামীম তালুকদার গ্রেফতার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : অগাস্ট ১৪, ২০২৬, ২:৫১ অপরাহ্ন / ১০০০
ফতুল্লায় বৈষম্যবিরোধী মামলায় যুবলীগ নেতা শামীম তালুকদার গ্রেফতার

ফতুল্লায় বৈষম্যবিরোধী মামলায় যুবলীগ নেতা শামীম তালুকদার গ্রেফতার

 

 

‎নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা মামলায় শামীম তালুকদার নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

‎বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে তাকে গ্রেফতার করা হয়।

‎গ্রেফতার শামীম তালুকদার নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত যুবলীগ নেতা বলে স্থানীয় রাজনৈতিক সূত্রে জানা গেছে।

‎পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

‎ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুব আলম গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।