ফতুল্লায় আওয়ামীলীগের মিছিলের প্রস্তুতির অভিযোগে গ্রেপ্তার ১৬


Kamrul Islam Sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৪, ২০২৬, ৯:০৮ অপরাহ্ন / ১০০০
ফতুল্লায় আওয়ামীলীগের মিছিলের প্রস্তুতির অভিযোগে গ্রেপ্তার ১৬

ফতুল্লায় আওয়ামীলীগের মিছিলের প্রস্তুতির অভিযোগে গ্রেপ্তার ১৬

 

নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতির অভিযোগে ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ দাবী করেছে, গ্রেফতারকৃতরা দায় স্বীকার করে জানিয়েছে, তাদের সাথে থাকা আরো তিন জন পালিয়ে গেছে।

 

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে মাসদাইর অক্টো অফিস এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— জয় দাস, মেহেদী হাসান (২১), রাজু (৩৯), হুমায়ূন আহমেদ (৪০), সিয়াম (২১), লিটন (৪২), রাসেল বাবু (৩০), মেহেদী হাসান মাহিন (১৮), জাহাঙ্গীর আলম (২৩), হাসান জামিল (২১), দ্বীন ইসলাম নয়ন, সুমন (২২), সিফাত (২০), আব্দুল্লাহ (১৫), ফেরদৌস (১৪) ও অভি (১৪)।

 

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, ‘গতকাল রাতে অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।’

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে তিন জন কিশোর রয়েছে।