বন্দরে স্কুল ছাত্র রবিউল ৭ দিন ধরে নিখোঁজ


Kamrul Islam Sohel প্রকাশের সময় : ডিসেম্বর ১৮, ২০২৫, ৮:৫৭ অপরাহ্ন / ১০০০
বন্দরে স্কুল ছাত্র রবিউল ৭ দিন ধরে নিখোঁজ

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
বন্দরে স্কুল ছাত্র রবিউল (১৪) নিখোঁজের ৭ দিনেও তার কোন সন্ধান মিলেনি। এ ঘটনায় নিখোঁজ স্কুল ছাত্রের পিতা বাদী হয়ে গত সোমবার (১৫ ডিসেম্বর) বন্দর থানায় নিখোঁজ জিডি এন্ট্রি করেছে। যার জিডি নং- ৭৬১।
এর আগে গত শনিবার ( ১৩ ডিসেম্বর) রাত ১০ টায় বন্দর থানা ২৩ নং ওয়ার্ডের আরসিমস্থ দেলোয়ার মিয়ার ভাড়াটিয়া বাসা থেকে বের হয়ে ওই স্কুল ছাত্র নিখোঁজ হয়। নিখোঁজ স্কুল ছাত্র রবিউল বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের আরসিম এলাকার মাসুম মিয়ার ছেলে। সে একরামপুর এম এইচ মডেল স্কুলের ৭ম শ্রেনীর ছাত্র।
নিখোঁজ রবিউলের মা পাপিয়া আক্তার নাসরিন জানান, তার ছেলে পরনো ছিল নেভী ব্লু ট্রাউজার,সবুজ রংয়ের ফুল হাতা শার্ট ও কালো রংয়ের জ্যাকেট। তার ডান হাতে ও চোখের ব্রুতে কাটা দাগের চিহ্ন আছে। বিভিন্ন স্থানে খোজাখুজি করে নিখোঁজ স্কুল ছাত্রের কোন হদিস না পেয়ে এ ব্যাপারে থানায় নিখোঁজ জিডি এন্ট্রি করা হয়।