ওসমানপুত্র অয়নসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা


Kamrul Islam Sohel প্রকাশের সময় : এপ্রিল ৩০, ২০২৫, ৮:৫৬ পূর্বাহ্ন / ১০০০
ওসমানপুত্র অয়নসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

জুলাই আন্দোলনে নারায়ণগঞ্জে হত্যা মামলায় শামীম ওসমানের ছেলে অয়নসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

এ দিকে আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর ঘটনায় আরও ২ পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

জানা যায়, ৫ আগস্ট আওয়ামী লীগের সরকার পতনের পর দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শামীম ওসমান। নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর গুলি চালিয়ে হত্যার অভিযোগে শামীম ওসমান, তার ছেলে অয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় কমপক্ষে ৫০টির বেশি মামলা রয়েছে।