দেশের মানুষের প্রত্যাশা পূরণের লক্ষ্যে কাজ করে যাচ্ছি : গিয়াসউদ্দিন


Kamrul Islam Sohel প্রকাশের সময় : অক্টোবর ১৪, ২০২৫, ৮:৪১ অপরাহ্ন / ১০০০
দেশের মানুষের প্রত্যাশা পূরণের লক্ষ্যে কাজ করে যাচ্ছি : গিয়াসউদ্দিন

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিযাস উদ্দিন বলেছেন, যদি এই স্বপ্ন দেখেন যারা স্বৈরাচার, যারা দেশকে ধ্বংস করে পালিয়ে গেছে তারা আবার দেশে আসবে, আবার রাজত্ব কায়েম করবে, ভুলে আছেন। ১০ মন তেলও উত্তপ্ত হবে না, রাধাও নাচবে না। তাই আপনাদের শুভ বুদ্ধির উদয় হউক।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকালে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় ৯নং ওয়ার্ড বিএনপি আয়োজিত নির্বাচনী পথসভা ও লিফলেট বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি
এসময় তিনি আরো বলেন।

এসময় তিনি আরো বলেন, ফ্যাসিস্ট হাসিনার আমলে বিগত তিনটি নির্বাচনে এদেশের জনগণ তাদের ভোটাধীকার থেকে বঞ্চিত হয়েছে, হারিয়েছে গণতন্ত্র। আমরা বিগত ১৬ বছর ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে রাজপথে আন্দোলন করেছি। এখন আমরা হাসিনার ধ্বংস করে যাওয়া দেশের উত্তরণ ঘটানোর জন্য এবং বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণের লক্ষ্যে কাজ করে যাচ্ছি।

তিনি বলেন, যারা ভালো মানুষ তারা যেন সাচ্ছন্দে গনতান্ত্রিক অধিকার প্রয়োগ করে রাজনৈতি করতে পারে সে সুযোগ আপনারা দিবেন। কারো বিরুদ্ধে কোন তিরস্কার করবেন না। অন্যায় ভাবে কারো বিরুদ্ধে কোন আচরণ করনে না। সে যেই দলেরই হোক না কেন। সকলের সাথে সহমর্মিতা রেখে আমরা সহঅবস্থান করব এবং সুষ্ঠ ধারার একটা গনতান্ত্রিক রাষ্ঠ্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা ছিল ৭১’র মহান মুক্তিযুদ্ধে আমাদের স্বপ্ন। সেই স্বপ্নের সোনার বাংলা আমরা গড়ে তুলতে চাই।

জনগণের আন্দোলন সংগ্রামে যারা বারবার পরাজিত হয়েছে তারা চায় না এদেশ গনতান্ত্রিক হোক, এদেশের মানুষ উন্নয়নের পথে হাটুক। সেই জন্য তারা নির্বাচনকে ব্যহত করার লক্ষ্যে দেশের মধ্যে নানা আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টি করছে। ফ্যাসিস্ট হাসিনার আমলে যারা সত্যিকারের অপরাধ করেছে যারা অন্যায় করেছে তাদের দৃষ্টান্ত মূলক শাস্তির আওতায় আনা হোক।

৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি এ্যাড. মাসুদুজ্জামান মন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিকদারের সঞ্চালনায় উক্ত পথসভায় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক এমএ হালিম জুয়েল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি জিএম সাদরিল, সেলিম মাহমুদ, ডিএইচবাবুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, যুগ্ম সম্পাদক কামরুল হাসান শরীফ, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, দপ্তর সম্পাদক ডা. মাসুদ করিম, শ্রম-বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, সদস্য ইউসুফ মিয়া, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক আহŸায়ক মমতাজ উদ্দিন মন্তুু, নাসিক ১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনিস সিকদার, ৯নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি শাহজাহান, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি একে হিরা, সাবেক সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন রনি, ৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম ভূইয়া, ৯নং ওয়ার্ড বিএনপি নেতা লোকমান হোসেন, আরিফ সাউদ, হাজী নুরুল ইসলাম, জাকির হোসেন, আব্দুস সামাদ, ছাত্রদল নেতা হাসান, মেহেদী, কাউসার, রিয়াদসহ আরো অনেকে।