ফতুল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : জুলাই ৩১, ২০২৬, ২:৪০ অপরাহ্ন / ১০০০
ফতুল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফতুল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

শুক্রবার (৩১ জুলাই) ফতুল্লা মডেল থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এএসআই মো. আব্দুল হামিদের নেতৃত্বে একটি আভিযানিক দল বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ২টা ৫৫ মিনিটে ফতুল্লার মধ্য ধর্মগঞ্জ এলাকায় শিবু সাহা ওরফে দাদার গ্যারেজের সামনে অভিযান পরিচালনা করে।

এ সময় মো. রিগান (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার কাওটাইল লাল মসজিদ সংলগ্ন এলাকার মো. কাউসার হোসেন ওরফে কাবিলের ছেলে। বর্তমানে তিনি ফতুল্লার মধ্য ধর্মগঞ্জ এলাকার ডিপ্টির বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পরে তার পিসিপিআর (PCPR) যাচাই করে একাধিক মামলার তথ্য পাওয়া যায়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।