বঙ্গসাথী ক্লাবের উদ্যোগে ২২০০ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ


Kamrul Islam Sohel প্রকাশের সময় : মার্চ ১৮, ২০২৬, ৩:২৭ অপরাহ্ন / ১০০০
বঙ্গসাথী ক্লাবের উদ্যোগে ২২০০ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় ২২০০ অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে বঙ্গসাথী ক্লাব। পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে এ আয়োজন করা হয়।

বুধবার (১৮ মার্চ) দুপুরে দেওভোগ এলাকার বেপারীপাড়া অবস্থিত শিশুবাগ বিদ্যালয়ের মাঠে আয়োজিত অনুষ্ঠানে এসব ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়।

আয়োজকরা জানান, প্রতি বছরের মতো এবারও ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন সংস্কৃতি ব্যক্তিত্ব রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক দিপু, বঙ্গসাথী ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার শুভ, সাংগঠনিক সম্পাদক আলী হায়দার সাগর, দপ্তর সম্পাদক জিয়াউল হক জিতু, সদস্য জুয়েল শেখসহ অন্যান্যরা