ত্বকীসহ সকল হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ৮ এপ্রিল আলোক প্রজ্বালন কর্মসূচি


Kamrul Islam Sohel প্রকাশের সময় : এপ্রিল ৬, ২০২৬, ৬:৪৬ অপরাহ্ন / ১০০০
ত্বকীসহ সকল হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ৮ এপ্রিল আলোক প্রজ্বালন কর্মসূচি

ত্বকীসহ সকল হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আগামী বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে আলোক প্রজ্বালন কর্মসূচি অনুষ্ঠিত হবে।

 

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের আয়োজনে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান হয়।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নারায়ণগঞ্জে তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ১৫৭ মাস অতিবাহিত হয়েছে। দীর্ঘ ১৩ বছর পেরিয়ে গেলেও এ হত্যাকাণ্ডের অভিযোগপত্র এখনো আদালতে জমা না হওয়ায় বিচার কার্যক্রম শুরু হয়নি।

 

এ ঘটনায় বিচারহীনতার অভিযোগ তুলে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে দীর্ঘ সাড়ে ১১ বছর মামলার বিচার কার্যক্রম স্থবির ছিল। এছাড়া অন্তর্বর্তী সরকার দেড় বছর ক্ষমতায় থাকলেও অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়নি। দেশের বিচারব্যবস্থায় বৈষম্য ও বিচারহীনতার এটি একটি উদাহরণ বলে দাবি করা হয়।