
সোনারগাঁয়ে স্বেচ্ছাসেবক ও ছাত্রলীগের দুই নেতাকর্মী গ্রেফতার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের দুই নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৫ জুন) সোনারগাঁও থানা পুলিশের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার-এর তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়।
পুলিশ জানায়, অভিযানে সনমান্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেলোয়ার হোসেন মেম্বার (৫৫) এবং নোয়াগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম টিটু (৩৪)-কে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোনারগাঁও থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাসী কার্যক্রম দমনে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :