স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কার্যকলাপ, পুলিশের অভিযানে গ্রেফতার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : জুন ৫, ২০২৬, ৮:৪৫ অপরাহ্ন / ১০০০
স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কার্যকলাপ, পুলিশের অভিযানে গ্রেফতার

স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কার্যকলাপ, পুলিশের অভিযানে গ্রেফতার

 

মাহফুজ জাহিদ :

রাজধানীর অভিজাত এলাকা গুলশানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কার্যকলাপ পরিচালনার অভিযোগে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় দুটি স্পা সেন্টার থেকে ২৮ জন নারী-পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে।

 

বৃহস্পতিবার (৪ জুন) রাতে গুলশান-২ এলাকায় এ অভিযান পরিচালনা করে গুলশান থানা পুলিশ।

 

শুক্রবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

 

গ্রেপ্তারকৃতরা হলেন— মোর্শেদ আলম (৩৩), কায়কোবাদ সরকার (২৫), রমজান ভুইয়া (৪৫), মেহেদী হাসান (২৭), তারভীর আলম (২২), মাহফুজ কামাল স্বাধীন (৩২), মনিরুল ইসলাম মুন্না (২৬), মো. হাসান (৩৭), বাবুল হোসেন (৩৮), মো. মোস্তফা (৬০), পরিতোষ শীল (৩৭), মো. শোহান (২৫), রফিকুল ইসলাম রানা (৩৭), জহিরুল ইসলাম (৩৬), মো. আরিফুল ইসলাম (৪৩), খাদিজা ইসলাম শান্তা (২৫), ফাহিমা সুলতানা (২৫), রত্না আক্তার (২৩), মাহিমা আক্তার (২৪), ফারজানা আমিন (২৬), রোকসানা আক্তার (৩২), মায়া আক্তার (২৪), ফারিয়া ইসলাম (২৪), ইসরাত জাহান জয়া (২২), রুবিনা আক্তার (১৯), তাহিয়া ইসলাম (২৩), ময়না (২১) ও মাহমুদা আক্তার (৪২)।

 

গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দাউদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, স্পা ব্যবসার আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, দেহব্যবসা এবং অন্যান্য অপরাধমূলক কার্যক্রম পরিচালনার অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। এতে মোট ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র রাজধানীর অভিজাত এলাকায় একাধিক স্পা সেন্টার পরিচালনা করে আসছিল। এসব প্রতিষ্ঠানে স্বাস্থ্যসেবা ও সৌন্দর্যচর্চার আড়ালে অসামাজিক কর্মকাণ্ড চলছিল বলে অভিযোগ ছিল। এ বিষয়ে স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকেও বিভিন্ন সময় অভিযোগ পাওয়া গেছে।

 

ওসি মো. দাউদ হোসেন আরও বলেন, রাজধানীতে স্পা সেন্টারের আড়ালে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড বরদাশত করা হবে না।যেকোন অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।