
বন্দর উপজেলায় ৩৪০ পরিবারকে ১৭ লাখ টাকার অনুদান ও ঢেউটিন বিতরণ
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ৩৪০টি অসচ্ছল পরিবারের মাঝে ১৭ লাখ টাকার আর্থিক অনুদানের চেক এবং ঢেউটিন বিতরণ করা হয়েছে| প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে এই অর্থ ও সামগ্রী প্রদান করা হয়|
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে বন্দর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম উপকারভোগীদের হাতে এসব চেক ও সরকারি সহায়তা তুলে দেন|
প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে উপজেলার মোট ২০০টি অসচ্ছল, দুস্থ ও অসুস্থ পরিবারের মাঝে জনপ্রতি ৫ হাজার টাকা করে মোট ১০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে|
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দ থেকে ১৪০ জন অসহায় উপকারভোগীর মাঝে মোট ৭ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়|
এছাড়া গৃহহীন ও ক্ষতিগ্রস্ত পরিবারের আবাসন নিশ্চিতকরণের লক্ষ্যে আবেদনকারী বেশ কয়েকজন উপকারভোগীর হাতে বরাদ্দকৃত সরকারি ঢেউটিন তুলে দেওয়া হয়|
প্রধান অতিথির বক্তব্যে এমপি অ্যাডভোকেট আবুল কালাম বলেন, অসচ্ছল ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম লক্ষ্য| সরকারি অনুদানের এই সহায়তা মানুষের দুর্দশা লাঘবে কিছুটা হলেও ভূমিকা রাখবে|
স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের উপকারভোগীরা এ সময় উপস্থিত ছিলেন|
আপনার মতামত লিখুন :