রূপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ১০ মাদকসেবীর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড


Kamrul Islam Sohel প্রকাশের সময় : জুলাই ২৮, ২০২৬, ৯:৩১ অপরাহ্ন / ১০০০
রূপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ১০ মাদকসেবীর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

রূপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ১০ মাদকসেবীর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে যৌথ মাদকবিরোধী অভিযানে আটক ১০ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

সোমবার (২৭ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলামের ভ্রাম্যমাণ আদালতে তাদের কারাদণ্ড দেওয়া হয়।

 

অভিযানে আটক ১০ জনের মধ্যে নিকু চন্দ্র দাস (৪৫) ও মো. সাদ্দাম (৩৫)-কে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

 

এছাড়া দুর্জয় চন্দ্র দাস (৩৮), মজনু মিয়া (২৫), শাকিল মিয়া (২৪), সাইফুল ইসলাম (২৬), পনির মিয়া (৫৪) ও মহাকান্তি (৩২)-কে চার মাস করে, আমার মিয়া (৪০)-কে তিন মাস এবং রফিকুল ইসলাম (২৫)-কে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

 

দণ্ডপ্রাপ্তদের সবাই রূপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।